• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে হত্যা মিশনের জঙ্গি সদস্য গ্রেফতার

আটকনীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় কর্র্মরত কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনাকারী নিষিদ্ধ ঘোষিত জেএমবির হত্যা মিশনের এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ (ডিবি)। অঅটককৃত জঙ্গি হলেন, জাহেরুল ইসলাম ওরফে জাহেদ (৩৫)। সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দ্বীপ নগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।  সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। সে নীলফামারীতে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা এবং আগ্নেয়াস্ত্র মজুদ করার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।  নীলফামারী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, এ নিয়ে নীলফমারী গোয়েন্দা পুলিশ ১২ জন জেএমবি সদস্য কে গ্রেফতার করলো। পুলিশ জানায়, নীলফামারীতে পুলিশ সদস্য হত্যা পরিকল্পনায় কাহারোলের এই জঙ্গি সদস্য জাহেরুল ইসলাম নীলফামারী জেলা শহরের সবুজপাড়ায় অপর জঙ্গি সদস্য আব্বাস আলীর (৬৫) ভাড়া বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল। আব্বাস দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাঁশলীপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। ওই গোপন সংবাদে গত ৪ মে রাতে পুলিশ আব্বাস আলীর ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরের দিন গ্রেফতারকৃত আব্বাস উদ্দিনকে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়শা সিদ্দিকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে পুলিশ সদস্য হত্যা পরিকল্পনা স্বীকার করে। জবান বন্দিতে সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জাহেরুল ইসলামের জড়িত থাকার কথা স্বীকার করেছিল। নীলফামারী গোয়েন্দা পুলিশ জাহেরুলকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পারে নি। গতকাল সোমবার তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ