• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

বোচাগঞ্জের পল্লী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লাশদিনাজপুর প্রতিনিধি : বোচাগঞ্জের পল্লী থেকে মো. রফিকুল ইসলাম রিয়াদ (১৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ জুন সকালে হাজীপাড়া গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ উপজেলার রণগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আব্দুল বাকি’র ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,  গত ৭ জুন দিবাগত রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ী থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়ীতে আসেনি। বুধবার সকালে বাড়ীর পার্শবর্তী মরিচ ক্ষেতে রিয়াদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা পুলিশ।
রনগাও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ