• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

র‌্যাব-ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

নিহতসিসি ডেস্ক: রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞান পার্টি চক্রের দলনেতা। অজ্ঞান পার্টি চক্রের ওই দলনেতা নজরুল বলে জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার এএসপি মিজানুর রহমান ভূইয়া।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রামপুরায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ছিনকাইকারী চক্রের দলনেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, একটি দেশি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

একই সময়ে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞান পার্টি চক্রের দলনেতা নজরুল (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৮। পুলিশের দাবি, নাশকতার চেষ্টাকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ