সিসি নিউজ: আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চোরাচালানি বিরোধী অভিযান চালাতে গিয়ে নীলফামারীর সৈয়দপুর স্টেশনে জিআরপি পুলিশ ও চোরাচালানি একদল হিজড়ার সাথে তুমুল সৎঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি ও সংঘর্ষে ৬ পুলিশ গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ৫ হিজড়াকে আটক করে। আহত পুলিশদের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটি গামী আন্তঃনগর ট্রেনে একদল হিজড়া ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল বহন করে নিয়ে আসছিল। গোপন সংবাদে সৈয়দপুর রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অবস্থান নেয় সৈয়দপুর জিআরপি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে জিআরপি থানা পুলিশ। ট্রেনটি এলে জিআরপি অভিযান শুরু করে ভারতীয় মসলা সহ বিপুল পরিমান ভারতীয় হরলিক্স আটক করে।
ট্রেনটি ছেড়ে চলে যাওয়ার পর স্টেশনের প্লাটফর্মে হিজড়ার দল তাদের আটককৃত মালামাল ফেরতের দাবি জানিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে বেঁধে যায় সংঘর্ষ। এতে ৬ পুলিশ আহত হয়। আহত পুলিশ সদস্যদের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ৫ হিজড়াকে আটক করে।