• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

পীরগাছায় সিসি টিভির ফুটেজ দেখে ৬ ডাকাত আটক

আটকরংপুর: রংপুরের পীরগাছায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে ঢাকার মিরপুর থেকে ডাকাত দলের ৪ সদস্য ও তাদের ২ সহযোগীকে আটক করে ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের পীরগাছা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আল-ফারুক তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে থানা সূত্রে জানা যায়।

৬ জুন ভোর রাতে একদল ডাকাত পীরগাছা পুলিশ স্টেশনের পিছনে অবস্থিত জেএন মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের সুমিতা জুয়েলার্সের ভিতরে ঢুকে লকার ভেঙ্গে নগদ ১৪ লক্ষ টাকা ও ১৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তারা মার্কেটের নৈশ্য প্রহরী আবেদ আলী (৬০)’কে হাত-পা বেধে রাখে এবং পার্শ্ববর্তি পাদুকা ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৫) ও তার ভাই বেলাল হোসেন (৩০)’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মাত্র ১৭ মিনিটেই ডাকাতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যায়। পুরো ডাকাতির চিত্র দোকানে থাকা গোপন সিসি ক্যামেরার ধারন হয়। পরে ডাকাতির এ-ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যরা বুধবার ঢাকার মিরপুরের একটি স্বর্ণের দোকানে তাদের লুটকরা স্বর্ণালংকার বিক্রি করতে গেলে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। পরে সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হলে অভিযান চালিয়ে ১৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম/ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ