• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৬ সালের এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়।
পুনঃনিরীক্ষণের ফলাফলে এবার ২১৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ১০৬ জন ‘এ প্লাস, ৬০ ‘এ’, ২৯ জন এ-মাইনাস, ১০ জন ‘বি’ এবং সাত জন ‘সি’ গ্রেড পেয়েছে। প্রকাশিত ফলাফলে এবার ৪৭ জন ফেল থেকে পাস করেছে। এই ৪৭ জনের মধ্যে ১০ জন আবেদনকৃত বিষয়ে এ প্লাস  পেয়েছে। যা প্রকাশিত ফলাফলে বিশেষ চমক সৃষ্টি করেছে। এর আগে ১১ মে এসএসসির ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৬ সালের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিভিন্ন বিষয়ে ২৯ হাজার ৭২৭ টি আবেদন জমা পড়ে।
উল্লেখ্য, গত ২০১৫ সালে দিনাজপুর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮৪২ জন। এবার ২০১৬ সালে জিপিএ -৫ পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন। যা গতবারের চেয়ে এক হাজার ৯৪৩ জন কম।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের কাছে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে জানান, ২১৮ জনের ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের আবেদনকৃত বিষয়ে জিপিএ পরিবর্তন হয়েছে। বাকিদের ফলাফল অপরিবর্তিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ