চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে হাত-পা বেঁধে আগুনে পোড়ানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৮বছর হবে।
শনিবার সকাল ১০টায় কেন্টন গেইট এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন জানান, সকালে শিশুরা মাঠে খেলার সময় বল কুড়াতে একটি নালার নিকট গেলে লাশটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি মেডিকেল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।