• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

মুন্সিগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সংঘর্ষমুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও অপর আরো দুইজন আহত হয়েছে। নিহতের নাম মোঃ জনি (১৭)। আহত দুইজন মানিক সরকার (৩০) ও কালু বেপারি (৩৫)। হতাহতরা সকলেই পাঁচঘড়িয়াকান্দি নিবাসী। শনিবার রাত এগারটার দিকে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আওয়ামী লীগ সমর্থিত বাবুল গ্রুপের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ জাকির গ্রুপের লোকজনের উপর গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নিহতের স্বজনের দাবি কোন ধরণের উস্কানি ছাড়াই গুলি করা হয়।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার আরো জানান, গোলাগুলির পর পুলিশ পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড তাজা গুলিসহ অপু (৪০) নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ