• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মাগুরায় কলেজ শিক্ষকের আত্মহত্যা

11মাগুড়া: মাগুরায় রমেন্দ্র নাথ কুন্ডু (৫৫) নামে এক কলেজ শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় শহরের নিজনান্দুয়ালী কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত কলেজ শিক্ষক মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাগিরহাট গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রমেন্দ্র নাথ জটিল শ্বাসকষ্টে ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবত মানসিক অশান্তিতে দিনযাপন করছিলেন। পরে অতিষ্ট হয়ে তিনি নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সূত্র আরো জানায়, কলেজ শিক্ষকের প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ স্ত্রীরও কোনো সন্তান হয়নি। এ নিয়ে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। এর পাশাপাশি পচণ্ড শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।

পরে রোববার সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী অনিতা দাস বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ভিতরে স্বামীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢোকে।

পুলিশ মরদেহের সুরতহাল শেষে কলেজ শিক্ষকের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাহ করার জন্যে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ