• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জামালপুরে মা-মেয়ের হাতে যুবক খুন

খুনজামালপুর: জামালপুরের মাদারগঞ্জে সৎ মা ও বোনের মারধরে লাঞ্জু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত লাঞ্জু ওই গ্রামের লালু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে পানি জমাট বাধা নিয়ে লাঞ্জুর সঙ্গে তার সৎ মা বেদনা বেগম ও বোন লিজার ঝগড়া হয়। এর এক পর্যায়ে তাদের মারধরে লাঞ্জু গুরুতর আহত হন। এসময় আশঙ্কাজনক অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা বেদনা ও বোন লিজাকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ