• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

এনটিআরসিসিসি নিউজ: বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার বেলা আড়াইটায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন। মোট পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।
ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd) ও উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
গত ১৩ মে অনুষ্ঠিত স্কুল-২ পর্যায়ে ২৩ হাজার ১৮১ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ৫১ হাজার ৬৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৭ হাজার ৭৮৬ জনসহ মোট ৬ লাখ ২ হাজার ৩৩ জন প্রার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ