• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মক্কা-মদিনা রক্ষায় প্রয়োজনে সেনা পাঠাবে বাংলাদেশ

হাসিনাসিসি নিউজ: সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। সাম্প্রতিক সৌদি আরব সফরে ওই দেশের সরকারকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, সৌদি আরব চাইলে পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষায় বাংলাদেশ সেনা পাঠাবে। প্রধানমন্ত্রী সৌদি সফরকালে তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন।
সেনা পাঠানোর বিষয়টি সৌদি সামরিক জোটে অন্তর্ভুক্তি কিনা জানতে চাইলে সচিব বলেন, সৌদি সামরিক জোটে সেনা পাঠানোর বিষয়ে কোনো কথা হয়নি। কেবল পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষায় সেনা পাঠানোর কথা বলা হয়েছে।
এদিকে বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী হিসেবে ফোর্বস ম্যাগাজিনে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভার সদস্যরা।
এ বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের তালিকায়, এ বছর বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে ৩৬তম অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিনের তালিকায়, এ বছর বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে ৩৬তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি (মেরকেল) টানা ষষ্ঠবারের মতো এই অবস্থানে রয়েছেন। মোট ১১ বার তিনি ফোর্বসের ক্ষমতাধর নারীর খেতাব পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ