• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সড়কমোস্তফা জামান, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামনাথপুর ইউপির আংরার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- চ-৫০৩১) রামনাথপুরের আংরার ব্রিজ এলাকায় পৌঁছালে এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত হন। এসময় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে সুমন ও হীরা নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহততের নাম পরিচয় পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

অপরদিকে মাত্র ১ ঘন্টার ব্যবধানে সন্ধ্যা সাড়ে ৭টায় মহাসড়কের কলাবাগান নামকস্থানে ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী কোচ ডিপজল এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৪-৮৯৬৪) বিপরীত দিক থেকে আসা ইটভাঙ্গা (খোয়া ভাঙ্গা) মেশিনের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে কোচের ২ জন যাত্রী আহত হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম দুটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ