• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইউপি চেয়ারম্যান হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

11জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার ২ আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।বন্দুকযুদ্ধে নিহত সোহেল হোসেন (২৫) একই উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও মুনির হোসেন (৩০) কুচকুড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, সন্ত্রাসীদের হাতে নিহত সদর উপজেলার ভাদসা ইউপি চেয়ারম্যান একে আজাদের বাড়িতে হামলা বা ডাকাতি করতে এক দল সন্ত্রাসী গোপালপুর গ্রামের মাঠে জড়ো হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ২ সন্ত্রাসী ঘটনাস্থলেই মারা যায়।
বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে চেয়ারম্যান আজাদকে হত্যাসহ ছিনতাই, চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ