• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অশ্লীলতার দায়ে সমালোচিত প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সময়টা বেশ ভালোই কাটছে এ অভিনেত্রীর। হলিউডে অভিষেকের পর থেকেই বিভিন্ন নামকরা অনুষ্ঠানে ডাক পড়ছে তার। এছাড়া অভিনয়ের জন্য পাচ্ছেন নানা পুরস্কার। তবে সম্প্রতি অশ্লীলতার দায়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।
৩৩ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়া বাম বাম বোল রাহা হ্যায় কাশি শিরোনামের একটি সিনেমার মাধ্যমে ভোজপুরি সিনেমায় প্রযোজক হিসেবে নাম লেখিয়েছেন। গত ১০ জুন, শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পরই প্রিয়াঙ্কাকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। অভিযোগ উঠেছে এ সিনেমায় অশ্লীল এবং কুরুচিপূর্ণ বিষয় রয়েছে। এ ছাড়া সেখানকার নির্মাতারাও দাবি করেছেন প্রিয়াঙ্কা তাদের ইন্ডাস্ট্রির বদনাম করছেন। এমনকি এ নিয়ে প্রিয়াঙ্কার কাছে খোলা চিঠিও লিখেছেন তারা।
এ নিয়ে জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা নিতিন এন চন্দ্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন মাতৃভাষা ভোজপুরি তার অস্তিত্বের জন্য লড়াই করছে তখন এ ধরনের সিনেমা প্রযোজনা করে প্রিয়াঙ্কা শুধু নিজেকে অপমান করেননি বরং তার পদ্মভূষণ পুরস্কারকেও কলঙ্কিত করেছেন।’
বিতর্ক নিয়ে প্রিয়াঙ্কা অবশ্য নিজেকে দোষারোপ করছেন না। তিনি বলেন, ‘হিন্দি সিনেমাতে কী অশ্লীলতা নেই? আমি এই ধরনের ঝাকানাকা সিনেমা পছন্দ করি। আমি আঞ্চলিক সিনেমাগুলোকে ভালো একটি প্ল্যাটফর্ম দিতে চাই।’
দিনেশলাল নিয়ারাহুয়া এবং আম্রপালি দুবে অভিনীত সিনেমাটির বিরুদ্ধে অনলাইনেও ক্যাম্পেইন শুরু হয়েছে। তবে এরই মধ্যে বিহার স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ