• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

চিত্রাঙ্গদাকে জোর করে বিছানায় নেওয়ার চেষ্টা

চিত্রাঙ্কদাবিনোদন ডেস্ক : পরিচালক কুশন নন্দী পরিচালিত অ্যাকশন-থ্রিলার বাবুমশাই বন্দুকবাজ সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। কিন্তু নির্মাতা এ অভিনেত্রীকে অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করার জন্য অশ্লীলভাবে কথা বলায় শুটিং সেট থেকে বেরিয়ে আসেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম বলেন, “একটি দৃশ্যের শুটিং চলছিল যেখানে নওয়াজউদ্দিন সিদ্দীকি চিত্রাঙ্গদাকে জোর করে বিছানায় নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই দৃশ্যের জন্য যেভাবে প্রয়োজন তা হচ্ছিল না এবং তা নিয়ে পরিচালক কুশান প্রশ্ন তুলছিলেন। তিনি চিত্রাঙ্গদাকে নওয়াজউদ্দিনের ওপর বসতে বলেন, যেন মনে হয় তারা সেক্স করছেন। তিনি বলেন, ‘পা ছড়াও আর সেক্স করো।”
সূত্রটি আরো বলেন, ‘চিত্রাঙ্গদা পুরো ইউনিটের সামনে তাকে অন্তরঙ্গ দৃশ্যের জন্য এভাবে নির্দেশ দেওয়ায় কুশানের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে তিনি সেট থেকে বেরিয়ে পড়েন। এ নিয়ে কুশান তার সঙ্গে কথা বলতে চাইলে চিত্রাঙ্গদা কথা বলতে অস্বীকৃতি জানান।’
এদিকে শোনা যাচ্ছে, চিত্রাঙ্গদা আর সিনেমাটিতে অভিনয় করবেন না। চিত্রাঙ্গদার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করতে পারেন স্বারা ভাস্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ