• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |

যশোরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

গণপিটুনিযশোর: যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার গভীর রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর-কাঁটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত দুইটার দিকে একদল ডাকাত কৃষ্ণনগর কাটাখাল এলাকায় হানা দেয়। এ সময় স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তিন ডাকাত সদস্য ধরা পড়ে।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই তিন ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ