• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

সৈয়দপুরে হেরোইনসহ আ’লীগ কর্মী গ্রেফতার

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ আয়নুল হক সরকার ওরফে আয়নাল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আয়নাল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের পল্লী চিকিৎসক আজিজার রহমানের পুত্র। সে আলোকডিহি ইউনিয়ন আ’লীগের সদস্য বলে জানা গেছে।

থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসের মঙ্গলবার রাতে শহরের রেললাইনের (২নং রেল ক্রসিং) পাশ থেকে ১২ পুড়িয়া হেরোইনসহ আয়নালকে আটক করে। পরেরদিন বুধবার আটক আয়নালকেে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ