• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রামুতে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা

হত্যাকক্সবাজার: কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধে মহিউদ্দিন (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার ঈদঁগড়ের শরিফ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিলোয়ারা বেগম (৪০) নামে  এক নারীকে আটক করেছে পুলিশ।
রামু থারার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্রধর জানান, শরিফ পাড়ার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে হোমিও চিকিৎসক মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ শরিফ পাড়ার মৃত নুরুচ্ছফার ভাইদের ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ওই জমিতে  মহিউদ্দিন একটি ঘর নির্মাণ শুরু করেন। বৃহস্পতিবার ভোরে মহিউদ্দিনকে নির্মাণাধীন বাড়িতে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা ও গুলি চালায়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ