ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী বারাই হাট এলাকায় রিক্সা ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৫) কে দুবৃর্ত্তরা হত্যা করে তার রিক্সা-ভ্যানটি নিয়ে পালিয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটের দক্ষিণ দিকে, মেলাবাড়ী-কুরমুট ভাসাপাড়ায় রাস্তার পার্শ্বে জনৈক নীরেন চন্দ্রের পুকুরে ওই এলাকার দীনেশ চন্দ্র একটি ভাসমান লাশ দেখতে পান। এসময় তিনি আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকারকে ঘটনাটি জানান। তিনি ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে লাশ তোলার ব্যবস্থা করেন এবং ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেন। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা পার্শ্ববর্তী শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের নিহত ব্যক্তির বড় ভাই ঘটনাস্থলে এসে লাশ দেখে তার পরিচয় নিশ্চিত করেন। নিহত রফিকুল ইসলাম গংগাপ্রসাদ গ্রামের আলহাজ্ব মোছেব আলীর ছোট ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠিয়ে দেন।