• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

বাসচাপায় হাবিপ্রবি ছাত্রের মৃত্যু

সড়ক দূর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাসচাপায় হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মীর মনিরুজ্জামান (২১) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান কৃষি অনুষদের লেবেল-১ এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি চিরিরবন্দর উপজেলায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থী পরিবহনের একটি বাস ছেড়ে যাচ্ছিল। এ সময় তড়িঘড়ি করে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। বাসটি চলন্ত অবস্থায় থাকায় মনিরুজ্জামান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ