• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |

জামালপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

বজ্রপাতজামালপুর: জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- সরদারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টির সময় খেলা করছিল ওই শিশুরা। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় আব্দুল আলিম ও রায়হান। আশঙ্কাজনক অবস্থায় তাদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ