• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ

পেঁয়াজকক্সবাজার: কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের বাজারঘাটা এলাকায় ‘ভাইভাই স্টোর’ নামের একটি দোকান থেকে এই পেঁয়াজের সন্ধান পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। এ সময়  ফরমালিন পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল বলেন, ভারত থেকে আনা এসব পেঁয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পেঁয়াজ যেন দ্রুত পচে না যায়, সে জন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

দোকানের মালিক আবু তাহের বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, জব্দ করা ১০০ বস্তা পেঁয়াজের কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এতে আরো ক্ষতিকর কিছু পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ