নওগাঁ: নওগাঁয় তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, আত্রাই উপজেলার মধু গুড়নই গ্রামের মৃত আব্দুল্লাহের ছেলে কায়কোবাদ (৫৬) এবং রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মৃত মহির শেখের ছেলে হিসাব শেখ (৫০)।