• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

স্কুলছাত্রী হত্যায় যুবকের ফাঁসির আদেশ

আদালতগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে স্কুল ছাত্রী হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এই ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে  ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৪) কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ সরকারের ছেলে।

গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১৫ সালের ১৩ অক্টোবর কালিয়াকৈর থানাধীন বোর্ডঘর বিজয় সরণী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে স্কুলে যাওয়ার পথে ওই স্কুলের কাছেই ছুরিকাঘাত করেন তিনি। পরে কবিতাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরই আসামিকে পুলিশে দেয়া হয়।

তিনি আরো জানান, নিহতের পিতা বাদী হয়ে এ ব্যাপারে ঘটনার দিনই মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।

রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক ফাঁসির আদেশ দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ