• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

এক মাসের মধ্যে ২৬ হাজার শিক্ষক নিয়োগ : মন্ত্রী

মোস্তাফিজারসিসি নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, আগামী একমাসের মধ্যে অপেক্ষমান ২৬ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে। আদালতের নির্দেশনা অনুসারে এসব শিক্ষক নিয়োগ দেয়া হবে।
রোববার সকালে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার শিক্ষা ক্ষেত্রে যে অবদান রাখছে তা অতীতে কেউ কখনো রাখেনি। পাকিস্তানে ২৪ বছরে একটা প্রাইমারি স্কুলও সরকারি হয়নি, ছিল না। আমি দেখিনি পাকিস্তানের ২৪ বছরে একটি মাদরাসাতে কোনো টাকা দিয়েছে সে দেশের সরকার। মাদরাসা চলতো ইছালেসোয়াব করে।
তিনি বলেন, এখনো পর্যন্ত যেসব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে, সেগুলোসহ যেখানে যে অবস্থায় আছে সেগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলবে।
প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন বাজেটে বরাদ্দ কম হয়েছে। কিন্তু আসলে তা নয়। আমাদের প্রাথমিকে গত অর্থবছরে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এবার বরাদ্দ প্রায় সাড়ে ২২ হাজার কোটি। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় মিলে গত বছরে বরাদ্দ ছিল ৩২ হাজার কোটি টাকা, এবার তা বেড়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে জরাজীর্ণ ও গাছের নীচে পাঠদানের মতো কোনো বিদ্যালয় থাকবে না। এরজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ