সিসি নিউজ: নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার ২০১৬–২০১৭ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৫৭ হাজার ৭৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে৷ রোববার বিকেলে (১৯জুন) পৌরসভার হলরূমে সাংবাদিক সম্মেলন ও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার৷ এসময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, সচিব প্রমুখ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানটি সরাসরি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও সাংবাদিক এবং পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র৷ এর আগে অনুষ্ঠান শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর সচিব আশীষ সরকার৷