খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বর-কনের বাবা ও চাচার কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আয়োজনের ঘটনাটি শনিবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় গ্রামে ঘটেছে।
সূত্রমতে, উপজেলার খামারপাড়া ইউনিয়নের উত্তরপাড়ার হাবিবুর রহমানের কন্যা শাপলা স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শেণ্রী পড়–য়া মোছা: মাহমুদা আক্তারের (১৩) সাথে একই ইউনিয়নের জমিদারনগরের আশ্রয়ন পাড়ার দুলাল রহমানের ছেলে মরসেদুল রহমান(১৮)এর বিয়ের আয়োজন চলছিল। গোপন সুত্রে ঘটনাটি জানতে পেরে শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান ইউপি চেয়াম্যান মো: সাজেদুর রহমান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাথে নিয়ে বিয়েটি বন্ধ করে দেয় এবং বর-কনের বাবাসহ উভয়ের দুই চাচাকে আটক করে।
পরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বরের বাবা দুলাল রহমানকে (৪০) ২৫ দিন, চাচা ওবাইদুল রহমানকে ১ মাস, কনের বাবা মো: হাবিবুর রহমানকে (৩০) ২৫ দিন ও চাচা আজিজুলকে (৩৬) ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।