ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাল্যবিয়ের প্রতিরোধ সম্পর্কে সরকারের বিভিন্ন আইন থাকলেও তা তোয়াকা না করে চলছে বাল্য বিয়ে। সেই সুযোগে ভুয়া নিকাহ্ রেজিষ্টার চালাচ্ছেন বাল্য বিয়ের রমরমা ব্যাবসা। তেমনি একটি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিন নগরাজপুর (বালাটারী) গ্রামে ।
ওই গ্রামের কহিনুর আলীর মেয়ে কেয়া আক্তার (১২)। কেয়া গ্রামের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শনিবার গভীর রাতে একই গ্রামের সায়েদ আলীর ছেলে আপেল মাহমুদ (১৯) এর সাথে বিয়ে হয়। এ নিয়ে ওই এলাকার সচেতন মহলের মাঝে সমালোচনার ঝড় ওঠে।
ওই এলাকার ইউপি সদস্য বাদশা মিয়ার যোগ-সাজসে বিয়েটি সম্পন্ন হলেও পরে তিনি গণ-মাধ্যম কর্মীদের কাছে বিয়ের কথাটি অস্বীকার করেন।