• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

চলতি বছর থেকেই হবে না সমাপনী পরীক্ষা

পরীক্ষাসিসি নিউজ : চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় এ বছর থেকেই পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না বলে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগের নিয়মেই হবে বলে জানা গেছে।

চলতি বছরের শুরুতেই সরকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষা ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পর প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার ঘোষণা ছিল।

প্রসঙ্গত, ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করেছে। জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ