• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঝিনাইদহের বিনয় ঠাকুর এখন তালাবদ্ধ মন্দিরের পুরোহিত

Rurohit Binoy Thakur-Jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের চাকলাপাড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পুরোহিত শ্রী বিনয় কুমার দাস এখন অত্যান্ত সাবধানতায় তালাবদ্ধ মন্দিরে পুজা দিচ্ছেন। অত্যান্ত চেনাজানা ভক্তরা আসলেই এই বৃদ্ধ পুরোহিত কালীমন্দিরের দরজা খুলে ভিতরে নিয়ে যায়,নচেৎ নয়।
সরেজমিনে  চাকলাপাড়ার মন্দির এলাকায় ঘুরে ফিরে স্থানীয়দের নিকটে জানতে পেরেছেন যে, ঝিনাইদহ সহ সারা দেশে গুপ্ত হত্যা হচ্ছে, পুরোহিতদেরও হত্যা করছে এজন্যে পুরোহিত বিনয় কুমার দাস আপতত ভয়ে ও আতঙ্কে বাইরে আসেন না।
তাছাড়া পুরোহিত বিনয় কুমার দাস জানিয়েছেন, ঝিনাইদহের ডিসি মহোদয় ও কালীমন্দিরের কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক দের সাথে আপতত কথা বলতে নিষেধ করেছেন। এই রহস্য জনক নিষেধের কারন বলতে পারেনি বৃদ্ধ পুরোহিত।
সাংবাদিক ও বাইরের লোকজনের সাথে কথাবলা নিষেধ থাকার কারনে তিনি কালীমন্দিরের ভিতর থেকে বাইরে আসতে ও কথা বলতে চাচ্ছিলেন না। ছবিতে মন্দিরের দেখভাল করা কল্পনা রানী ও এলাকাবাসী এসে জোরে সরে ডাকাডাকির একপর্যায়ে পুরোহিত বাইরে এসে সাংবাদিকের সাথে কথাবার্তা বলেন।
কল্পনা রানী ও পুরোহিত আরো জানিয়েছেন, বর্তমানে তাদেও কোন সমস্যা নেই। তবে বিভিন্ন স্থানে পুরোহিত হত্যার কারনে আতঙ্কে আছে । পুরোহিত,কল্পনারানী ও এলাবাসী দাবী করে বলেছেন যে, আমাদের উপর প্রশাসনের বেশি করে নজর রাখা প্রয়োজন। প্রশাসন যদি নিয়মিত আমাদের দিকে একটু বেশি করে নজর রাখেন তাহলে হয়ত আমাদের কোন সমস্যা হবেনা বলে জানিয়েছেন এই পুরোহিত শ্রী বিনয় কুমার দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ