• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

টিকিটের জন্য দীর্ঘ লাইন

টিকিটসিসি ডেস্ক: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই টিকেট বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ বিক্রি হবে আগামী ১ জুলাইয়ের টিকিট। তাই টিকিট পেতে মঙ্গলবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও কিশোর।
আর সকাল হতে না হতেই রেলস্টেশনে অগ্রীম টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। টিকিট-প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত সময়ের আশায়। কখন হাতে পাবেন ঈদের অগ্রিম টিকিট।
তবে দীর্ঘ অপেক্ষার পর টিকিট দেওয়া শুরু হলেও কাউন্টার থেকে খুব ধীর গতিতে টিকিট দেয়া হচ্ছে। এতে সবার মধ্যে এক ধরনের বিরক্তির ছাপ লক্ষ্য করা গেছে।
রাত থেকে লাইনে দাঁড়ানো রাজশাহীগামী ট্রেনের টিকিট প্রত্যাশী হাবিবুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে লাইনে দাড়িয়ে আছি। কিন্তু কাউন্টার থেকে ধীর গতিতে টিকিট দিচ্ছে। এ ছাড়া লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পড়েই শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট পাচ্ছেন না, পাচ্ছেন না কাঙ স্টেশনের টিকিটও।
মঙ্গলবার রাত থেকে লাইনে দাড়িয়ে থেকে টিকিট পান খিলগাঁও থেকে আগত সরাফতউদ্দিন। তিনি বলেন, ‘স্বজনদের সঙ্গে ঈদের অনন্দ ভাগাভাগি করতে টিকিট যুদ্ধে এসেছি। সকালে অফিস আছে। এ কারণে রাত থেকেই অপেক্ষা করছিলাম। কেননা লাইনের প্রথমে থাকলে আগে টিকিট পাওয়া যাবে। অবশেষে সোনার হরিণ নামের টিকিট হাতে পেলাম’
জামালপুরগামী ট্রেনের টিকিটের প্রত্যাশায় থাকা মোস্তাক আহমেদ বলেন, আগামী ১ জুলাই গ্রামের বাড়ি যাবো। সকালে টিকিট পাওয়া যাবে বলে রাতেই রেলস্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এখনো টিকিট হাতে পাইনি।
এদিকে কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, নারীদের জন্য আলাদা কাউন্টার, কিন্তু তা মাত্র একটা। রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনতে আসা সোনিয়া ইসলাম ছন্দা বলেন, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কম নয়। তাহলে মাত্র একটা কাউন্টার কেন?
কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সীতাংশু চক্রবর্তী জানান, রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কালোবাজারি রোধে স্টেশনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রহরায় রয়েছে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আগামি ২ জুলাই যাত্রার টিকিট বিক্রি হবে ২৩ জুন। আর ৩, ৪ ও ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ৫ জুলাই। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ