• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

বিএনপির ইফতার মাহফিলে ককটেল বিস্ফোরণ

ককটেলনোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নবীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেলে স্থানীয় নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে ৪/৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়নাল আবদিন ফারুক দাবি করেন, নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর চেয়ে কম ভোট পেয়ে পিছিয়ে থাকার জের ধরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের সমর্থকরা ইফতার মাহফিলে বোমা হামলা করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ