• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

সরকারি আবাসনের নাদাবিপত্র অনলাইনেই মিলবে

gzih_39150সিসি নিউজ: সরকারি বাসার নাদাবিপত্র প্রদানে অটোমোশন ব্যবস্থা চালু করেছে আবাসন পরিদপ্তর। নাদাবিপত্রের জন্য কর্মকর্তা-কর্মচারীদের আর আবাসন পরিদপ্তরে গিয়ে ধরনা দিতে হবে না। এখন থেকে অনলাইনে আবেদন করেই এ সেবা গ্রহণ করা যাবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ অটোমেশন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী তিনজন কর্মচারীর বাসার নাদাবিপত্র হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রধান কাজ জনগণকে সেবা দেয়া। এ লক্ষ্য সমানে রেখে দায়িত্ব পালন না করায় অনিয়ম দেখা দেয়। ফলে জনগণ সেবাবঞ্চিত হয় এবং দেশও কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মজীবন শেষে সঞ্চিত অর্থ হিসেবে পেনশনের অপেক্ষায় থাকেন। আর সে পেনশন পেতে নানা দপ্তরের নাদাবিপত্র বড় হয়রানি হিসেবে কাজ করে। আবাসন পরিদপ্তরের এ ব্যবস্থা অবসর গ্রহণকারীদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে।
কর্মসূচির উদ্বোধনকালে জানানো হয়, অটোমোশন প্রক্রিয়ায় নিজ উদ্যোগে আবেদনকারী বাসা ভাড়া কর্তনের বিবরণী সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পর এসএমএস-এর মাধ্যমে প্রাপ্তিস্বীকার করা হবে। আবেদনে কোনো কাগজের ঘাটতি থাকলে তাও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। একইসাথে কবে আবেদনকারী নাদাবিপত্র পাবেন সে বিষয়েও একইভাবে জানানো হবে।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বাসায় অবস্থান করলে অবসর গ্রহণকালে আবাসনের নাদাবিপত্র ব্যতীত পেনশন অনুমোদন হয় না। এ নিয়ে অবসর গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ