• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

Pic-0004দিনাজপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল বুধবার (২২ জুন) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম জেলা ইউনিট সভাপতি এ্যাড. আব্দুল হালিম’র সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিুল্লাহ সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমাম আলী প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবী ফোরামের সহ-সভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রাশেদল ইসলাম মানিক, সিনিয়র আইনজীবী মো. আবু তালেব, মো. আব্দুস সাঈদ, ফোরাম নেতা মোঃ আসির উদ্দীন, মোল্লা মোঃ শাখাওয়াত হোসেন, শামিম বিন গোলাম পার্ল, আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম শাহ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক একরামুল আমিন, আইনজীবী সমিতির ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, আইনজীবী ফোরাম নেতা আনোয়ারুল আজিম খোকন, মোঃ সাইফুল হক, আলহাজ্ব মো. মিজানুর রহমান, মো. ফিরোজ ইব্রাহিম, মো. আব্দুল বাকী, মো. মশিউর রহমান, মো. তারিকুল ইসলাম তারেক, মো. রইস উদ্দীন, মাহফুজুর রহমান খান বিপুলসহ আইনজীবী ফোরামসহ অন্যান্য সুধীজন অংশগ্রহন করেন। আলাচনা শেষে দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ইফতার মাহফিল
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ইফতার মাহফিল বুধবার (২২ জুন) বালুবাড়ীস্থ গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মো. জাহেদ হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন। ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর চেম্বারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রোজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়রুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ সরকার। এছাড়া দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, দিনাজপুর ট্রাক মালিক সমিতির সভাপতি মো. তৌহিদুল ইসলাম লাবু, সাধারণ সম্মাপদক মো. সেরাজুল ইসলাম, মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. শাহেদ রিয়াজ পিম, সহ-সভাপতি মো. আব্দুল হামিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উল¬াহ মুন্না, দপ্তর সম্পাদক মো. জিল¬ুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক রাজেশ কুমার, সাংগঠনিক সম্পাদক এমএ খালেক, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুল হক চৌধুরী, সড়ক সম্পাদক পদে শাহ মাসুদ কবীর (বাবু), সহ-সড়ক সম্পাদক এস এম মামুনুর রহমান, অভ্যন্তরীন হিসাব নিরীক্ষক পদে এএফএম আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম অভ্যন্তরীন হিসাব নিরীক্ষক পদে মো. শাহজাহান সিরাজসহ মালিক গ্রুপের অন্যান্য সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন। ইফতারে পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ