• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

চিলমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আ’লীগচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে মধ্যে দিন ব্যাপি আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাট, বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন শেষে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার। পরে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ৭১’ বীর সৈনিক মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা অওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রি মর্জিনা বেগম জেলি, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম লিচু, সৈনিক লীগের আহবায়ক প্রকৈশলী আবু হানিফা রঞ্জু প্রমুখ।

চিলমারী দোকান চুরি, ব্যবসায়ীরা আতংক
উপজেলা সদর থানাহাট বাজারে এক রাতে টিন কেটে ২টি মুদি দোকানে চুরি সংগঠিত হয়েছে। গত বুধবার রাতে আপন দুই ভাইয়ের অনিক ষ্টোর ও রিতু ষ্টোর দোকানে এ চুরির ঘটনা ঘটে। রাতে চোরেরা চাল কেটে দু’দোকানের নগত টাকাসহ প্রায় ৫ লাখ মালামাল চুরি করে নিয়ে যায়। বাজারে পাহারা থাকা সত্বেও চুরির ঘটনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। চুরি যাওয়া দোকানের মালিক শ্রী সচিন্দ্রনাথ ও শ্রী তপন কুমার বম্মর্ন বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাত প্রায় ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি দোকান ঘরের চাল ও ছাদ কাট সব কিছু তছনছ। নগত টাকা ও দামী মালামাল চুরি হয়ে গেছে। তবে তপন কুমার জানান দোকানের ভিতর চোরদের ফেলে যাওয়া ১টি মোবাইল সেট, ২টি সিম কার্ড ও ১টি মেমোরী কার্ড পাওয়া গেছে। বাজারে পাহারাদার ও পুলিশের টহল থাকার পরেও প্রায়ই এ চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে বাজার ব্যবসায়ী মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে বলে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন। অপর দিকে এই নিয়ে কয়েক দফা দোকান চুরির ঘটনা ঘটায় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান বলেন, খবর পেয়ে চুরি যাওয়ার দোকান আমরা পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ