• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

আরডিআরএস’র বৃত্তি পেলো নীলফামারীর ১৫ শিক্ষার্থী

Nilphamari Scholarship Picনীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ছয় উপজেলার দরিদ্র মেধাবী ১৫জন শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পৌরশহরের বাড়াইপাড়াস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলেদেন নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্র্মকর্র্তা (ভারপ্রাপ্ত) এন.এম শরিফুল ইসলাম।
আরডিআরএস নীলফামারী ইউনিটের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় সংস্থার স্কুল ফিডিং প্রকল্পের সমন্বয়কারী আমিনুর রহমান, আয়বর্ধক মূলক কর্মকান্ড বাস্তাবায়ন কর্মকর্তা মশিউর রহমান ও জ্যেষ্ঠ সমাজ উন্নয়ন কর্মকতা আনন্দ কুমার পাল উপস্থিত  ছিলেন।
আরডিআরএস নীলফামারী ইউনিটের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, উন্নয়ন সংস্থ পিকেএসএফ’র আর্থিক সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ‘আরডিআরএসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির’ দরিদ্র সদস্যদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ২০১৪ সাল থেকে এই বৃত্তি প্রদান করে আসছে।
তারও ধারাবাহিকতায় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ১৮ হাজার টাকা করে মোট দুই লাখ ৭০ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এর মধ্যে নীলফামারীর জেলার ডোমারে ১জন, ডিমলা ৪জন, জলঢাকা ৫জন, সৈয়দপুরে ২জন ও সদর উপজেলার ৩ জনসহ মোট ১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে চেক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ