• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে আদিবাসি সমিতির সংবাদ সম্মেলন

Press Conf. Pictureদিনাজপুর প্রতিনিধি : কৃষকের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধির বাজেট চাই, কৃষি জমি রক্ষা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জরুরী উদ্যোগসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে আদিবাসি সমিতি।
শুক্রবার (২৪ জুন) বেলা ১২টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে বাংলাদেশ আদিবাসি সমিতির ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাজেটের আকারের সাথে সামঞ্জস্য রেখে কৃষির জন্য বরাদ্দ বাড়ানো, কৃষিতে ভূর্তকি বাড়ানোর পাশাপাশি ভূর্তকির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কমিশন গঠন, ক্ষতিকর বিদেশী বীজ আমদানী বন্ধ, গোল্ডেন রাইসসহ বিতর্কিত জিএমও প্রবর্তন বন্ধ করা, পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে বিশেষ বরাদ্দ দেয়া, অকৃষিতে কৃষি জমির ব্যবহার নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্থদের পূর্বাসান, জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা, উচ্চ ফলনশীল বীজের পরিবর্তে দেশীয় উন্নত মানের বীজের প্রতি গুরুত্ব প্রদান, মোট বাজেটের অন্তত ২০ ভাগ কৃষির জন্য বরাদ্দ প্রদানসহ বিভিন্ন দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসি সমিতির সাধারণ সম্পাদক শ্যামল ব্যানার্জী, সহ-সভাপতি মি. জুলিয়াস মুরমু, দপ্তর সম্পাদক মি. সুতিরাম হেমরম, জাতীয় কমিটির সদস্য ফালগুনী রায়, কৃষক নেতা অধ্যাপক সৈয়দ লুৎফর রহমান, মো. মিজানুর রহমান, হাজেরা খাতুন, ছাবিয়া খাতুন, কোষ্ট ট্রাষ্টের টেকনিক্যাল ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ