• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ড. জাকিরআন্তর্জাতিক ডেস্ক: জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে বিবিসির সংবাদ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে তাদের সংবাদে বলা হয়েছে, ‘অগ্রহণযোগ্য আচরণের কারণে” তার ওপর এ নিষেধাজ্ঞা।

জাকির নায়েক, চুয়াল্লিশ বছর বয়সী একজন ইসলাম প্রচারক। যুক্তরাজ্যের লন্ডন ও শেফিল্ডে ইসলাম সম্পর্কে ধারাবাহিক বক্তৃতা দিয়ে আসছিলেন।

এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব তেরেসা মে বলেন, ‘যুক্তরাজ্যে প্রবেশের ব্যাপারটি জাকির নায়েকের জন্য সুযোগ ছিল, অধিকার নয়।’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব যে কাউকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধ করতে পারে যদি তিনি সে ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। মিস মে বলেন, ‘জাকির নায়েকের অনেক মন্তব্য তার অগ্রহণযোগ্য বক্তব্যের প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ