• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

ডিমলা ছাত্রলীগের ২ নেতা বহিস্কার, কমিটি বিলুপ্ত

বহিস্কারনীলফামারী প্রতিনিধি: জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে ওই কমিটির  সভাপতি আব্দুর রউফ খান ও সাধারন সম্পাদক শোয়েব মালিককে দল থেকে বহিস্কার করা হয়। দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন ধরনের অরাজনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে কমিটি বিলুপ্ত ও তাদের বহিস্কার করা হয়েছে। ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার ও সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানা যায়। নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল ভৌমিক সাংবাদিকদের জানান, ডিমলা উপজেলা ছাত্রলীগের প্রেরিত ২১ জুন তারিখের স্বাক্ষরিত এক পত্রে তাকে বিষয়টি জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয় ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ছাত্রলীগ দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন ধরনের অরাজনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আব্দুর রউফ খান ও সাধারন সম্পাদক শোয়েব মালিককে বহিস্কার, সেই সাথে উক্ত ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয় একই পত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ