• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

এশিয়ার আঞ্চলিক সম্মেলনে চিলমারীর কৃতি সন্তান জাহাঙ্গির

চিলমারী এডভোকেট শেখ জাহাঙ্গির --25-6-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভিয়েতনামের হেনয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক এশিয়ার আঞ্চলিক সম্মেলন-২০১৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় চিলমারী উপজেলার পাত্রখাতা এলাকার কৃতি সন্তান এডভোকেট শেখ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হিসেবে এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাইসুল ইসলাম সৌরভ বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক এশিয়ার আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করেন। গত ১৪-১৫ জুন ভিয়েতনামের হেনয়ে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় এডভোকেট জাহাঙ্গীর আলমকে চিলমারী প্রেস ক্লাব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী উপজেলা শাখা, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম, সাপ্তাহিক জনপ্রাণ পরিবার, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, পাত্রখাতা এলাকাবাসীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। শেখ জাহাঙ্গির আলম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা গ্রামের সাবেক প্রধান শিক্ষক এস এম তোফাজ্জেল হোসেনের ছেলে। এছাড়াও এডভোকেট শেখ জাহাঙ্গির ও তার বাবা এলাকার সমাজ সেবক ও দুঃখি মানুষের বন্ধু হিসাবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ