• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

আটকবাগেরহাট: হত্যা মামলায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মহাসিন আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক আসিফ আকবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মো. মহাসিন আলী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ জুন নির্বাচন-পরবর্তী বিরোধের জের ধরে ফকিরহাটের নলধা ইউনিয়নের আরুয়াডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হাফিজুর সরদার (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হাফিজুর সরদারের বাবা আতিয়ার সরদার বাদী হয়ে নলধা ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে প্রধান আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ইতোমধ্যে পুলিশ আরো দুজনকে আটক করেছে।
এদিকে, নলধা ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলী এ হত্যা মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ