
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জমিজমা বিরোধে পিতা মোকছেদ আলী (৬০) কে পাষন্ড পুত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাকারী ছেলে আব্দুল মালেককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) রাতে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন দিনগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাবা মোকছেদ আলীকে (৬০) নিজ শোবার ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আব্দুল মালেক।
এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম থানায় বাদী হয়ে মোকছেদ আলীর বড় ছেলে আঃ মালেক (৩০) কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।