• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মিতু হত্যা: জবানবন্দি শেষে কারাগারে দুই আসামি

মিতুচট্টগ্রাম: মিতু হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছন আদালত। রোববার রাত পৌনে ১০টায় জবানবিন্দ শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ।
এর আগে রোববার বিকেলে পুলিশ কমিশনার গ্রেফতার দুই আসামির বাড়ি রাংগুনিয়া দাবি করলেও একজনের বাড়ি ফটিকছড়ি বলে আদালত সূত্রে জানা গেছে।
রোববার সন্ধ্যায় প্রথমে স্বীকারোক্তি দেন রাংগুনিয়া উপজেলার গলাছিপা গ্রামের আবদুল নবীর ছেলে ওয়াসিম। সে কিলিং স্কোয়াডের তিনজনের একজন। পুরো হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে ওয়াসিম বলেন, তার গুলিতেই নিহত হন মিতু।
এরপর স্বীকারোক্তি দেন আনোয়ার। ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শামসুল আলমের পুত্র আনোয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, হত্যাকারীদের ‘ব্যাক আপ’ দিয়েছেন তিনি।
ভাড়াটে হিসাবে মিতু হত্যাকাণ্ডে তারা ৭ জন অংশ নিয়েছিলেন। তারা দুজনই বিভিন্ন স্থান পরিবর্তন করে রাংগুনিয়ায় আত্মগোপন করেন। সেখান থেকে তাদের শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুজনই জবানবন্দিতে বলেছেন, ভাড়াটে পেশাদার খুনি মুসার নির্দেশেই মিতু হত্যাকাণ্ডে অংশ নেন তারা।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ