• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও’

22আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিরোধিতা করায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রমণের শিকার হয়েছেন ওয়েলশ-এর অধিবাসী এক মুসলিম নারী। ব্রিটেনের ইইউ ত্যাগের বিরোধিতা করায় ‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও’ এমন কথা শুনতে হয়েছে তাকে।

পেশায় ব্যবসায়ী শাজিয়া আওয়ান নামের ওই নারী গণভোটে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে ইইউ’তে থেকে যাওয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। লন্ডনের মেয়র সাদিক খানের মতো তারও আশঙ্কা ছিলো ইইউ থেকে বেরিয়ে গেলে জয়ী হবে উগ্র ডানপন্থী শক্তি। এতে হুমকিতে পড়বে দীর্ঘদিন ব্রিটেনে বসবাসরত দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। বিশেষ করে মাথাচাড়া দিয়ে উঠবে বর্ণবাদ।

হতাশ শাজিয়া টুইটারে লিখেছিলেন,‘ জানি না এদেশ কিভাবে এই ব্যাধি কাটিয়ে উঠবে, যুক্তরাজ্য আমার দেশ তবুও আজ নিজেকে কেমন বিচ্ছিন্ন মনে হচ্ছে’।

এই অনুভূতি জানানোর পর উগ্র ডানপন্থীদের রোষের শিকার হন তিনি। ডানপন্থী উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ওয়ারেন ফকনার নামের এক ব্যক্তি শাজিয়াকে পাল্টা টুইটে বলেন,‘ চমৎকার খবর, তুমি তোমার ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছো… তাহলে বিদায়’। তার এমন মন্তব্যের স্বপক্ষে যুক্ত হয়েছে ‘ইসলাম জুজু’ বা ইসলামোফোবিয়া। অনেকেই মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছে সেখানে।

মূলত ইউরোপের অভিবাসীদের দায় এড়াতেই লন্ডনের সাবেক মেয়র বোরিস জনসনের কথায় ইইউ ছাড়ার ভোট পড়ে গণহারে। তবে অভিবাসন বিশ্লেষক এবং ব্রিটেনের ইইউতে থেকে যাওয়ার পক্ষের সবাই এক বাক্যে বলছেন ব্রেক্সিট মানে হচ্ছে ‘প্রোজেক্ট হেইট’ কিংবা ঘৃণার পরিকল্পনা।

উৎসঃ   চ্যানেল আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ