নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পুলিশি অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর হতে আজ সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, এ অভিযান অব্যাহত থাকবে।