ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ফুলবাড়ী কয়লা খনি এলাকার এশিয়া এনার্জীর ওয়ার্কসপে ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার উপজেলার রাজারামপুর এলাকায় এশিয়া এনার্জীর আয়োজনে ওয়ার্কসপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে মানব জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন মীর্জা গ্রুপ অফ কোম্পানী লিমিটেডের মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এশিয়া এনার্জীর ফিল্ড অফিসার মোঃ মশিউর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর্জা গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের ম্যানেজার মোঃ মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নবাব আলী, মিজানুর রহমান মিজান, সৈয়দ হাসান মেহেদী রুবেল, ফিল্ড অর্গানাইজেশন এর মোঃ ইব্রাহিম বাবু, ফুলবাড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, মোঃ সেকেন্দার আলী জিন্নাহ্, মোঃ আব্দুল সালাম সরকার, মোঃ রিপণ, মোঃ খোকন, মোঃ আশরাফুল, মোঃ হেলাল সরকার, মিলন মন্ডল, ৯নং শিবনগর ইউপির ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, আলাদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল হক, শিবনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকির রহমান চঞ্চল ও পৌর ছাত্রদলের মোঃ বেলাল হোসেন, ছাত্রলীগের মোঃ সবুজ, ৯নং হামিদপুর ইউনিয়নের জাকারিয়া হাসান নয়ন, হানিফ প্রমুখ। ইফতার মাহফিলে পার্বতীপুর ফুলবাড়ী বিরামপুর নবাবগঞ্জ এলাকার ৩ শতাধিক স্থানীয় লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে এশিয়া এনার্জীর ঢাকা অফিসের সিনিয়র ভূত্বত্তবিদ মোঃ আবু সাইদ এর সাথে ইফতার মাহফিল বিষয়ে কথা বললে তিনি জানান, দেশের উত্তরাঞ্চলের জ্বালানী খাতের উন্নয়ন ঘটাতে হলে এই খনির বিকল্প নেই। এই খনিটি বাস্তবায়িত হলে ৫০ বছর ধরে প্রতিদিন ৫হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এবং এ অঞ্চলের ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।