বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে সামাজিক সংগঠন ‘‘স্বাভাবিক জীবন যাপন করার জন্য বিদ্যুৎ চাই” এর আহ্বানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওই প্রতিবাদ সভায় রাজনীতিবিদ, সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবতী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন রাজনীতি নয় স্বাভাবিক জীবন জাপন করার জন্য বিদ্যৎ চাই এর আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাহান, সাংবাদিক আলতাফ হোসেন দুলাল, রুহুল আমিন সরকার, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিম আব্দুল মান্নান, শেখ সায়েম ডালিম প্রমুখ। এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, বদরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শওকাত হোসেন রাগান্বিত হয়ে বলেন, বদরগঞ্জে লোডশেডিংয়ের অত্যাচার সহ্য করতে না পারলে আপনারা রাজধানীতে গিয়ে বসবাস করুন।