• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন |

চিলমারীতে গরীবদের মাঝে সেমাই চিনি বিতরন

chilmari photo-28-6-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাহিবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও গরীবদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শরীফের হাট পশ্চিম খড়খড়িয়া এলাকায় দুস্থ ও গরীবদের মাঝে সেমাই চিনি বিতরন করেন ফাউন্ডেশনের কতৃপক্ষ। এসময় চিলমারী প্রেস ক্লাব সহ-সভাপতি ও চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আঃ রাজ্জাক সরকার, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী উপজেলা শাখা সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুম নুসরাত জাহান সাবিহা মানবজমিন ও দাবানল চিলমারী প্রতিনিধি’র কন্যা সন্তান ছিলেন। তিনি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। তাকে স্বরণীয় করে রাখতে তার পরিবার তার নামে এই ফাউন্ডেশন গঠন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ