• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

চিলমারীর চরাঞ্চলবাসীর ঈদের কেনাকাটা ফুটপাতে

chilmari photo---29-6-16মোঃ হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এখনো যেন এখনো মাত্র সময়েই মাত্র। কয়েকদিনের ব্যবধানে উদযাপিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই ঈদকে সামনে রেখে চিলমারীর বিভিন্ন সপিংমল, বিপণি বিতান, রেডিমেট ও গার্মেন্টস দোকানের পাশাপাশি জমজমাট কেনাকাটা হচ্ছে উপজেলা শহরের ও গ্রামঞ্চলের ফুটপাতে। চরাঞ্চলের মানুষসহ নিন্ম আয়ের মানুষরা ঈদের কেনাকাটার ধুম পড়েছে ফুটপাতে।
সাধ আর সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটায় নিজ পছন্দসই পোশাক কিনতে চান সব শ্রেণির মানুষ। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিন্ম আয়ের মানুষও মেতে উঠেন ঈদ কেনাকাটায় তবে এবার তা শুরু হয়েছে রমজানের শুরু থেকেই। ঈদের নতুন পোশাক আর সাজসজ্জার চাহিদা মেটাতে উচ্চবিত্তদের জন্য যেমন আছে বড় বড় সপিংমল তেমনি নিন্ম আয়ের মানুষদের জন্য আছে ফুটপাত। তাই নিন্ম আয়ের পরিবারের সদস্য জলিল তার দশ বছরের ছেলেকে নিয়ে কেনাকাটা করতে আসে সদর থানাহাট বাজার ফুটপাতে। সবকটি ফুটপাতের দোকান হন্যে হয়ে ঘুরছে ছেলেকে ঈদের পোশাক কিনে দিতে। কিন্তু ফুটপাতের দোকানের জামা ছেলের পছন্দ নয়। তাই বাবা হতবাক হয়ে বকছে। কি করবে মার্কেটের যাওয়ার মত টাকাওতো নেই তার হাতে। সারাবছর উপজেলার ফুটপাতগুলোতে পণ্যের পসরা সাজিয়ে বসে থাকতে না দেখলেও ঈদের সময় ফুটপাতে বেস কিছু দোকানীরা বসে ফুটপাতে। এসব দোকানে ক্রেতাদেরও দেখা যায় উপচে পড়া ভিড়। চরাঞ্চলের যে পরিবারের বাড়ি বন্যায় ভেঙ্গেছে রমজান শেষে পরিবারের সদস্যদের জন্য সে পরিবার প্রধানকেও নতুন পোশাক কিনতে হবে। তাই চরাঞ্চলের ভাঙ্গন কবলিত মানুষের কেনাকাটার অন্যতম স্থান ফুটপাত। ফুটপাতে সব বয়সীদের জন্য আছে পোশাক। জুতা, থ্রি-পিচ, শার্ট ও লুঙ্গিসহ আছে অন্যসব পণ্য। দোকানীরা ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দোকানগুলোতে ঈদকে সামনে রেখে বেশি পণ্যের পসরা সাজিয়েছেন। তাই নিন্ম আয়ের মানুষদের ঈদের কেনাকাটা করতে হচ্ছে ফুটপাতের দোকানে। উপজেলা সদর থানাহাট বাজারসহ অন্যান্য স্থানে ফুটপাতে বসেছে দোকানীরা। জমজামাট চলছে তাদের ব্যবসা। ফুটপাতে নানা পণ্যের পাশাপাশি জমে উঠেছে জুতা বিক্রি। এসব ফুটপাতে জুতার দোকানগুলোতে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। জামা কাপড় কেনার পাশাপাশি ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি সামগ্রী কিনতে শুরু করেছে চিলমারীর মানুষ। চিলমারী থানাহাট বাজার জামে মসজিদের সামনে আতর, টুপি, জায়নামাজ ও ধর্মীয় বই পুস্তুেেকর দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ